
আন্তর্জাতিক ডেস্কঃ গতকাল বুধবার (৩১ মার্চ) সু চি’র বিরুদ্ধে সামরিক সরকারের মামলার বিষয়ে কথা বলেন ভিডিও কনফারেন্সে তার আইনজীবী। আলোচনা শেষে মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সু চি ‘সুস্থ ও ভালো’ আছেন বলে জানান তিনি। মিয়ানমারে অভ্যুত্থানের পর সামরিক সরকারের হাতে আটক দেশটির গণতান্ত্রিক নেত্রী অং সান সু চি ‘সুস্থ’ আছেন বলে আশ্বাস দিয়েছেন তার আইনজীবী মিন মিন সোই। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানিয়েছে, সু চি’কে দেখে সুস্থ ও ভালো বলে মনে হয়েছে।