News71.com
 International
 01 Apr 21, 09:31 PM
 345           
 0
 01 Apr 21, 09:31 PM

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিজেপিকে ভোট লুটে সাহায্য করছে॥ মমতা ব্যানার্জি

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিজেপিকে ভোট লুটে সাহায্য করছে॥ মমতা ব্যানার্জি

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গে আজ নির্বাচনের দিন সবার চোখ ছিল নন্দীগ্রামে। আর সেখানেই সারাদিন ধরে ঘটল একের পর এক অপ্রত্যাশিত ঘটনা। অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকলো আজ নন্দীগ্রাম। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একরাশ অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন বয়াল অঞ্চলের আরেকটি বাড়িতে এবং সেখানে টানা দুই ঘণ্টা বসে রইলেন।

সেখানে বসেই মমতা অভিযোগ করলেন, ‘বুথে ছাপ্পা ভোট চলছে’ আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশে কেন্দ্রীয় বাহিনী বিজেপিকে ভোট লুট করতে সাহায্য করছে। ‘‘এখানে ভোটটা চিটিংবাজি হয়েছে। ওরা (বিজেপি) অত্যাচার করেছে চূড়ান্ত। বিএসএফ, সিআরপিএফের মতো বাহিনী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারা নির্দেশিত। স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের নির্দেশ দিচ্ছেন। বিজেপি-র পক্ষে ভোট করাতে বলা হচ্ছে। বহিরাগতদের ঢুকতে দেওয়া হচ্ছে"-বলেন মমতা।তিনি বলেন,সকাল থেকেই একের পর এক অভিযোগ আসছিল যে, তৃণমূলের ভোটারদের বুথে যেতে দেওয়া হচ্ছে না। ‘‘আমরা ইতোমধ্যে ৬৩টি অভিযোগ কমিশনে পাঠিয়েছি। কিন্তু কমিশন কিছু করছে না।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন