News71.com
 International
 01 Apr 21, 09:31 PM
 353           
 0
 01 Apr 21, 09:31 PM

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠ নিষিদ্ধ করেছে ফেসবুক॥

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠ নিষিদ্ধ করেছে ফেসবুক॥

আন্তর্জাতিক ডেস্কঃ ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ লারা ট্রাম্প তার ফেসবুক পাতায় সাবেক আমেরিকান প্রেসিডেন্টের একটি সাক্ষাতকারের যে ভিডিও পোস্ট করেছিলেন সেটি সরিয়ে নিয়েছে ফেসবুক। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে জানুয়ারি মাসে ট্রাম্পের সমর্থকরা তাণ্ডব চালানোর পর সামাজিক মাধ্যমের বিশাল প্রতিষ্ঠান ফেসবুক তাদের প্ল্যাটফর্মে ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ ঘোষণা করে। ফক্স নিউজ চ্যানেলের নতুন সংবাদকর্মী লারা ট্রাম্প বেশ কিছু বিষয়ে ট্রাম্পের যে সাক্ষাতকার নিয়েছিলেন, সেটি তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন। এরপর ফেসবুক তাকে নিষেধাজ্ঞার বিষয়ে সতর্ক করে দিয়ে যে ই-মেইল পাঠায় সেটির ছবিও লারা পোস্ট করেন।

ফেসবুক থেকে আসা একটি ই-মেইলে লেখা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ওপর জারি করা নিষেধাজ্ঞার আওতায় ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে কোনো কিছু পোস্ট করা হলে তা সরিয়ে ফেলা হবে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ এই অ্যাকাউন্টের ওপর বাড়তি নিষেধাজ্ঞা জারি করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন