News71.com
 International
 02 Apr 21, 11:51 AM
 342           
 0
 02 Apr 21, 11:51 AM

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ব্যতীত চীনা টিকা' লঙ্কানদের দেওয়ার কোনো পরিকল্পনা নেই॥

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ব্যতীত চীনা টিকা' লঙ্কানদের দেওয়ার কোনো পরিকল্পনা নেই॥

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কার নাগরিকদের শরীরে চীনের সিনোফার্ম এর তৈরি করোনা ভাইরাসের টিকা প্রয়োগের কোনো ধরনের অনুমতি এখন পর্যন্ত দেওয়া হয়নি। শ্রীলঙ্কা সরকারের বরাত দিয়ে ডেইলি মিরর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মন্ত্রিপরিষদের সহ-মুখপাত্র ড. রমেশ পাথিরানা বলেছেন, চীন থেকে সিনোফার্ম-এর তৈরি করোনা টিকার ছয় লাখ ডোজ আগামিকাল শ্রীলঙ্কায় আসবে। তিনি আরো বলেছেন, ওই টিকা প্রাথমিকভাবে দেওয়া হবে শ্রীলঙ্কায় বসবাসরত চীনা নাগরিকদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এবং জাতীয় ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা (এনএমআরএ) এখন পর্যন্ত ওই টিকা ব্যবহারের কোনো অনুমোদন দেয়নি।

ড. রমেশ পাথিরানা আরো বলেছেন, সিনোফার্ম এর দেওয়া তথ্যানুসারে টিকাটি মূল্যায়ন করছে এনএমআরএ। তবে চতুর্থ ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের ফল মূল্যায়ন করতে দেরি হচ্ছে। রমেশ পাথিরানার বিশ্বাস, ডাব্লিউএইচও থেকে অনুমোদন না পেলে এই টিকা ব্যবহারের সম্ভাবনা নেই। ততদিন পর্যন্ত টিকাটি লঙ্কানদের দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন