News71.com
 International
 03 Apr 21, 10:58 AM
 304           
 0
 03 Apr 21, 10:58 AM

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন অস্ত্রধারী নিহত॥

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন অস্ত্রধারী নিহত॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে তিন অস্ত্রধারী নিহত হয়েছেন। শুক্রবার (২ এপ্রিল) রাজ্যটির পুলওয়ামা শহরে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ত্রাসী চার থেকে পাঁচজন সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে এমন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় সন্ত্রাসীরা। নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই তিনজন মারা যান। ওই এলাকায় আরও সন্ত্রাসী ধরতে অভিযান অব্যাহত রেখেছে নিরাপত্তা বাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন