News71.com
 International
 03 Apr 21, 11:26 AM
 346           
 0
 03 Apr 21, 11:26 AM

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে আবারো হামলা॥ নিহত দুই জন

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে আবারো হামলা॥ নিহত দুই জন

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার চেষ্টা চালিয়েছে অজ্ঞাত একব্যক্তি। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য নিহত ও আরেকজন আহত হয়েছেন। এছাড়া সন্দেহভাজন একজন পুলিশের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার (২ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ক্যাপিটল হিলে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলকে লকডাউন করে দেয় দেশটির স্থানীয় প্রশাসন। গত ৬ জানুয়ারি তৎকালীন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার পর শুক্রবার ক্যাপিটল ভবনে এ হামলার ঘটনা ঘটল।

মার্কিন কংগ্রেসের একজন জ্যেষ্ঠ সহকারী ও ক্যাপিটল পুলিশ সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি গাড়ি নিয়ে ক্যাপিটল ভবনের কনস্টিটিউশন অ্যাভিনিউয়ে নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করেন। এরপর ওই ব্যক্তি গাড়ি থেকে বের হয়ে ছুরি নিয়ে হামলা চালায়। সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সদস্য ছুরিকাঘাতের শিকার হন। এরপর পুলিশ সন্দেহভাজন ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালালে হামলাকারী নিহত হন। ক্যাপিটল পুলিশের ভারপ্রাপ্ত প্রধান ইয়োগান্ডা ডি. পিটম্যান বলেন, হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আহত দুই সদস্যের মধ্যে একজন নিহত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন