News71.com
 International
 03 Apr 21, 01:15 PM
 361           
 0
 03 Apr 21, 01:15 PM

ফিলিস্তিনে যুদ্ধাপরাধ ইস্যুতে আইসিসির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার বাইডেন প্রশাসনের

ফিলিস্তিনে যুদ্ধাপরাধ ইস্যুতে আইসিসির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার বাইডেন প্রশাসনের

আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) দুই কর্মকর্তার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিল প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এর আগে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের যুদ্ধাপরাধ তদন্তের অনুমোদন দেওয়ায় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) দুই কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালতের ওপর আরোপ করা সেই অনভিপ্রেত নিষেধাজ্ঞা গতকাল শুক্রবার (২ এপ্রিল) প্রত্যাহার করে নিল নতুন বাইডেনের প্রশাসন। খবর বিবিসির।

এর ফলে ইসরাইলি সেনাদের বর্বরতার তদন্ত করার পথ আরও সুগম হলো আইসিসির জন্য। আইসিসির ১২০টি সদস্য রাষ্ট্রের তালিকায় যুক্তরাষ্ট্রের নাম নেই। নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান আইনজীবী ফ্যাতৌ বেনসৌদা এবং আদালতের বিচার বিভাগের প্রধান ফাকিসো মচোচোকোর ওপর ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ফিলিস্তিনিদের ওপর নির্মম নির্যাতন, গুম, হত্যা ও জোর করে বাড়ি দখলের মতো ইসরাইলি সেনাদের অপরাধ তদন্তের অনুমতি চেয়েছিলেন ফ্যাতৌ বেনসৌদা। আর তার এই আবেদন গ্রহণ করে তদন্তের অনুমতি দিয়েছিলেন আদালতের বিচার বিভাগের প্রধান ফাকিসো মচোচোকো। এ কারণেই আইসিসির এ দুই কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইসরাইলের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত ট্রাম্প প্রশাসন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন