News71.com
 International
 03 Apr 21, 01:27 PM
 376           
 0
 03 Apr 21, 01:27 PM

মিয়ানমারে অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ ঘোষণা॥

মিয়ানমারে অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ ঘোষণা॥

আন্তর্জাতিক ডেস্কঃ মোবাইল ডাটায় নিষেধাজ্ঞা জারির পর শুক্রবার (২ এপ্রিল) সকাল থেকেই ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারেনি মিয়ানমারের বেশির ভাগ নাগরিক। অনির্দিষ্টকালের জন্য ওয়্যারলেস ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বন্ধ ঘোষণা করেছে দেশটির সামরিক সরকার। বিক্ষোভকারীদের প্রতিহত করার কৌশল হিসেবে যোগাযোগ ব্যবস্থায় নিয়ন্ত্রণ আনতে চাচ্ছে জান্তা সরকার। ইন্টারনেট পরিষেবা বন্ধ করার জন্য টেলিকম সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছে সে দেশের পরিবহণ ও যোগাযোগ মন্ত্রণালয়। অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারসের (এএপিপি) তথ্য অনুযায়ী, মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৪৩ জনের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন