News71.com
 International
 03 Apr 21, 06:48 PM
 358           
 0
 03 Apr 21, 06:48 PM

দুই বছর পর বাজেট ঘোষণা করতে যাচ্ছে কানাডা সরকার।।

দুই বছর পর বাজেট ঘোষণা করতে যাচ্ছে কানাডা সরকার।।

আন্তর্জাতিক ডেস্কঃ দুই বছরেরও বেশি সময় পর বাজেট আনতে যাচ্ছে কানাডার ফেডারেল সরকার। আগামী ১৯ এপ্রিল ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এ বাজেট পেশ করবেন। ‘হাউজ অব কমন্স’-এ প্রশ্নোত্তর পর্বে প্রথা মেনে বাজেট ঘোষণার সম্ভাব্য এ তারিখ ঘোষণা করেন তিনি। গত বছর ২০ মার্চ বাজেট ঘোষণার কথা থাকলেও করোনা ভাইরাস মহামারির কারণে তা পিছিয়ে দেন সাবেক অর্থমন্ত্রী বিল মরনো। এরপর থেকে সরকার কানাডা ইমার্জেন্সি রেসপন্স বেনিফিট, কানাডা রিকভারি বেনিফিটের মতো কর্মসূচিতে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিয়েছে।

তবে বাজেট ঘাটতি ৩৮২ বিলিয়ন ডলারে দাঁড়াতে পারে বলে ধারণা দিয়েছেন পার্লামেন্টারি বাজেট কর্মকর্তা ইভস জিরুক্স। জনস্বাস্থ্য বিধিনষেধে পরিবর্তন আনার ফলে কর্মসংস্থান ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হলে ঘাটতির পরিমাণ ৪০০ বিলিয়ন ডলারও হতে পারে বলে সতর্কবাণী উচ্চারণ করেছেন এ বাজেট কর্মকর্তা। মহামারির কালে বিপদগ্রস্ত নারীদের শ্রমশক্তিতে ফিরিয়ে আনার বিষয়ে বাজেটে বিস্তারিত পরিকল্পনা থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। সেই সঙ্গে চাইল্ড কেয়ারসহ অর্থনৈতিক পুনরুদ্ধারের বিস্তারিত পরিকল্পনাও বাজেটে থাকবে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন