News71.com
 International
 03 Apr 21, 09:58 PM
 324           
 0
 03 Apr 21, 09:58 PM

ইয়েমেন সংকট থেকে বের হওয়ার পথ খুঁজছে সৌদি॥ দাবি প্রতিরক্ষামন্ত্রীর

ইয়েমেন সংকট থেকে বের হওয়ার পথ খুঁজছে সৌদি॥ দাবি প্রতিরক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মাদ নাসের আল-আতিফি বলেছেন, সৌদি আরব ও তার মিত্ররা ইয়েমেন সংকট থেকে বের হওয়ার পথ খুঁজছে। তিনি বলেন, ইয়েমেনে আগ্রাসনকারী দেশগুলো এখন কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে এবং এ কারণে তারা এখন মুক্তির উপায় খুঁজছে। শুক্রবার সন্ধ্যায় ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেলকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জেনারেল আতিফি এসব কথা বলেন।

ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা বিভিন্ন তথ্য ও সমন্বয়ের ভিত্তিতে কথিত আরব জোটের আগ্রাসনকে চ্যালেঞ্জ করে আসছি যা রিয়াদ, ওয়াশিংটন, লন্ডন, প্যারিস ও তেল আবিবকে ক্ষুব্ধ করেছে। তবে তারা যতক্ষণ পর্যন্ত আগ্রাসন বহাল রাখবে ততক্ষণ পাল্টা হামলার মুখে পড়বে। জেনারেল আতিফি বলেন, সৌদি আরব ও তার আরব মিত্র দেশগুলো ইয়েমেন যুদ্ধে পরাজয় স্বীকার করতে চায় না কিন্তু তাদেরকে যারা যুদ্ধে জড়িয়ে দিয়েছে তারা এখন মুখ রক্ষার জন্য পালাতে চেষ্টা করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন