
আন্তর্জাতিক ডেস্কঃ ক্যাপিটল ভবনে হামলার ঘটনাকে হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন এ কথা বলেন। জো বাইডেন বলেন, আমি হামলার কথা জানতে পেরে হৃদয়বিদারক হয়ে পড়েছিলাম। এ হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল পুলিশের অফিসার উলিয়াম ইভানস নিহত হন। তিনি এবং সহযোদ্ধারা জীবন দিয়ে এই আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেছেন। ইভানসের মৃত্যু এবং তার পরিবারের ক্ষতির জন্য দুঃখিত ও সমবেদনা জানাচ্ছি। আমরা জানি যে, রাজধানীর ক্যাপিটলে যারা কাজ করেন এবং যারা এটির সুরক্ষা দেন তাদের জন্য এটি কতটা কঠিন সময় ছিল।