News71.com
 International
 04 Apr 21, 11:46 AM
 360           
 0
 04 Apr 21, 11:46 AM

পশ্চিমবঙ্গের হাওড়ায় মিষ্টি দিয়ে তৈরি হলো মমতা-মোদির ভাস্কর্য॥

পশ্চিমবঙ্গের হাওড়ায় মিষ্টি দিয়ে তৈরি হলো মমতা-মোদির ভাস্কর্য॥

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাওড়ায় এক মিষ্টির দোকানে মমতা বন্দোপাধ্যায় এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাস্কর্য নির্মাণ করেছেন মালিকপক্ষ। দোকানের মালিক কাস্টো হালদার বলেন, ‘সম্পূর্ণ মিষ্টি দিয়ে এগুলো তৈরি করা হয়েছে। ছয় মাসের মতো ভাস্তর্যটি টিকে থাকবে।’জোরালো প্রতিদ্বন্দ্বিতার এই নির্বাচনে মোট আট ধাপের মধ্যে প্রথম দুটি ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল বিজেপি ও তৃণমূল কংগ্রেস নিজেদের জয়ের ব্যাপারেও আশাবাদী। তবে ফলাফল পেতে আরও এক মাস অপেক্ষা করতে হবে।

দল দুটির নেতারা কথার মাধ্যমে একে অপরকে বিন্দু পরিমাণ ছাড় দিতে নারাজ। বিজেপি যেন শপথ করেই নেমেছে যে, তাদের এবার বাংলা লাগবেই। অন্যদিকে, ক্ষমতা ছাড়তে নারাজ বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। টানা তৃতীয়বারের মতো রাজ্য শাসন করতে ভাঙা পা নিয়েই নির্বাচনী মাঠে আছেন তিনি। পশ্চিমবঙ্গের জনগণকে খুবই বিচক্ষণতার সাথে ভোট দিতে হবে। কাকে ভোট দিচ্ছেন তার থেকে বেশি প্রয়োজন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন