News71.com
 International
 04 Apr 21, 10:23 PM
 317           
 0
 04 Apr 21, 10:23 PM

জর্ডানের সাবেক ক্রাউন প্রিন্স গৃহবন্দী॥

জর্ডানের সাবেক ক্রাউন প্রিন্স গৃহবন্দী॥

আন্তর্জাতিক ডেস্কঃ গৃহবন্দী করা হয়েছে জর্ডানের সাবেক ক্রাউন প্রিন্স হামজাহ বিন হোসাইনকে। সমালোচকদের ওপর ধরপাকড় অভিযানের অংশ হিসেবেই তাকে গৃহবন্দী করা হয়েছে। বিবিসি অনলাইন এ খবর প্রকাশ করেছে। আইনজীবীর মাধ্যমে বিবিসিকে একটি ভিডিও পাঠিয়েছেন কিং আব্দুল্লাহ সৎ ভাই প্রিন্স হামজাহ। তিনি তার দেশের নেতাদেরকে দুর্নীতি, অদক্ষতা ও হয়রানির অভিযোগে অভিযুক্ত করেছেন।

এর আগে দেশটির সেনাবাহিনী প্রিন্স হামজাহকে গৃহবন্দী করার বিষয়টি অস্বীকার করেছিল। তবে তারা জানিয়েছিল, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে নষ্ট করতে পারে এমন শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রিন্স হামজাহ দেশটির আদিবাসী নেতাদের সাথে বৈঠক করেছিলেন। তাদের সমর্থনও পেয়েছিলেন তিনি। এরপরই তাকে গৃহবন্দীর খবর প্রকাশিত হলো। তবে তিনি কোনো অন্যায় করেননি বলে দাবি করেছেন প্রিন্স হামজাহ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন