News71.com
 International
 04 Apr 21, 10:24 PM
 313           
 0
 04 Apr 21, 10:24 PM

সৌদিতে প্রথম নারীকেন্দ্রিক বিপণি বিতানের উদ্বোধন॥

সৌদিতে প্রথম নারীকেন্দ্রিক বিপণি বিতানের উদ্বোধন॥

আন্তর্জাতিক ডেস্কঃ আরবের সবচেয়ে বড় দেশ সৌদিআরবে নারীদের অগ্রাধিকার ও ক্ষমতায়নে একটি বড় পদক্ষেপ হিসেবে সম্পূর্ণ নারীকেন্দ্রিক বিপণি বিতানের উদ্বোধন করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক শীর্ষ খুচরা প্রতিষ্ঠান লুলু গ্রুপ সর্বপ্রথম নারীদের দ্বারা পরিচালিত এই বিশাল স্টোরটি চালু করেছে। লুলু হাইপারমার্কেট সৌদি অ্যারাবিয়ার পরিচালক সেহিম মোহাম্মদ বলেন, ‘আমরা এখানে উদ্ভাবনী শপিং প্ল্যাটফর্ম সূচনা করার পাশাপাশি নারীদের নেতৃত্বে আমাদের প্রথম স্টোর খুলেছি। এখানে ব্যবস্থাপক থেকে শুরু করে ক্যাশিয়ার পর্যন্ত সবাই নারী। যারা গ্রাহকদের বিভিন্ন পণ্য নিতে সহযোগিতা করছেন, সেবা দিচ্ছেন তারা সবাই নারী। সৌদি সরকার নারীর ক্ষমতায়নে যে পরিকল্পনা ও প্রচেষ্টা গ্রহণ করেছে তার সঙ্গে সেই অগ্রযাত্রায় আমাদের এই পদক্ষেপ।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন