News71.com
 International
 05 Apr 21, 12:50 PM
 290           
 0
 05 Apr 21, 12:50 PM

নাসার ওয়েবসাইটে ‘স্বাধীন দেশ’ তাইওয়ান॥ ক্ষুব্ধ প্রতিক্রিয়া চীনের

নাসার ওয়েবসাইটে ‘স্বাধীন দেশ’ তাইওয়ান॥ ক্ষুব্ধ প্রতিক্রিয়া চীনের

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসসহ বেশকিছু ইস্যুতে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েন। এদিকে, মার্কিন মহাকাশ সংস্থা নাসা তাদের ওয়েবসাইটে তাইওয়ানকে দেশ হিসেবে উল্লেখ করেছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, ‘তাইওয়ানের কূটনীতক ব্যাপারে বেইজিংয়ের মুখপাত্র ঝু ফেংলিয়ান জানান, তাইওয়ানকে দেশ হিসেবে উল্লেখ করে নাসা চীনের ১ দশমিক ৪ বিলিয়ন মানুষের অনুভূতিতে আঘাত করেছে।’

চীনের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন তাইওয়ানকে নিজেদেরই অংশ মনে করে চীন। তাই বরাবরই তাইওয়ান নিজেদের বলে দাবি করে আসছে চীনের কমিউনিস্ট সরকার। সম্প্রতি নাসা তাদের ওয়েবসাইটে তাইওয়ানকে দেশ হিসেবে উল্লেখ করলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। চীনের এক মুখপাত্র ঝু ফেংলিয়ান নিয়মিত ব্রিফিংয়ে বলেন, ‘মহাকাশ গবেষণা সংস্থাটিকে তাদের ভুল অবিলম্বে শোধরাতে হবে। এটি অমার্জনীয় ভুল।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন