News71.com
 International
 05 Apr 21, 12:50 PM
 319           
 0
 05 Apr 21, 12:50 PM

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে ফের ফ্রান্স সফরে ভারতের প্রধানমন্ত্রী মোদি॥

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে ফের ফ্রান্স সফরে ভারতের প্রধানমন্ত্রী মোদি॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্ন মে মাসে ইউরোপ সফরে গিয়ে ফ্রান্সে যাবেন। ভারতীয় গণমাধ্যম বলছে, আগামী ৮ মে ভারত-ইউরোপিয়ান ইউনিয়নের সম্মেলনে যোগ দিতে পর্তুগাল যাচ্ছেন মোদি। সেখান থেকেই তার ফ্রান্স সফরে যাওয়ার কথা।এর আগে, করোনা পূর্ববর্তী ২০১৯ সালে শেষ বার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর আমন্ত্রণে জি-সেভেন সম্মেলনে অংশ নেন মোদি। এতে ভারত-ফ্রান্সের সামরিক ও কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। এদিকে, ফরাসি বিদেশমন্ত্রী জিন-ইয়ভেস লে ড্রিয়ান ১৩ থেকে ১৫ এপ্রিল ভারত সফরে আসছেন। এই সফরের মূল লক্ষ্য ভারত-অস্ট্রেলিয়া-ফ্রান্সের বিদেশমন্ত্রীদের বৈঠক। এর আগেই ৫ থেকে ৭ এপ্রিল নৌ মহড়ায় ভারত, ফ্রান্স ছাড়াও আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান অংশ নেবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন