News71.com
 International
 05 Apr 21, 06:51 PM
 310           
 0
 05 Apr 21, 06:51 PM

করোনার প্রকোপ।। ৩য় বারের মতো লকডাউনে ফ্রান্স

করোনার প্রকোপ।। ৩য় বারের মতো লকডাউনে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস। নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে করোনার ভিন্ন ভিন্ন ধরন। এমন পরিস্থিতিতে তৃতীয়বারের মতো জাতীয় লকডাউনে প্রবেশ করেছে ফ্রান্স। আগামী চার সপ্তাহ দেশটিতে সব স্কুল ও অপ্রয়োজনীয় দোকানপাট বন্ধ থাকবে। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। দেশটিতে ক্রমবর্ধমান করোনা রোগীর সংখ্যা সামাল দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ রবিবার (৪ এপ্রিল) এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার ফ্রান্সের বিভিন্ন হাসপাতালের আইসিইউতে গুরুতর অসুস্থ করোনার রোগীর সংখ্যা একসাথে ১৪৫ জন বেড়েছে। গত পাঁচ মাসে একদিনে এত গুরুতর রোগী বাড়েনি। এমতাবস্থায় হাসপাতালগুলোতে শয্যার সংখ্যা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন