News71.com
 International
 05 Apr 21, 07:23 PM
 305           
 0
 05 Apr 21, 07:23 PM

সামরিক বাহিনীর বিধিনিষেধে আমি নত হব না॥ প্রিন্স হামজাহ

সামরিক বাহিনীর বিধিনিষেধে আমি নত হব না॥ প্রিন্স হামজাহ

আন্তর্জাতিক ডেস্কঃ জর্ডানের প্রিন্স হামজাহ বিন হুসেইন বলেছেন, সামরিক বাহিনীর মাধ্যমে চাপিয়ে দেওয়া কোনো বিধিনিষেধের কাছে আমি নত হব না। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর প্রধান ইউসুফ হানেইতি আমাকে হুমকি দিয়েছেন। তিনি আমার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে এবং চলাচলও মারাত্মকভাবে সীমিত করা হবে বলে হুমকি দিয়েছেন। নতুন একটি অডিও রেকর্ডের মাধ্যমে মিডল ইস্ট আইকে এসব জানিয়েছেন প্রিন্স হামজাহ। বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার গুজবের মধ্যে দেশটির সাবেক দুই জ্যেষ্ঠ কর্মকর্তাসহ আরও অনেককে গ্রেফতার করা হয়েছে।

রেকর্ডিংয়ে হামজা বলছেন, এটা খুবই কঠিন পরিস্থিতি। আমার সব প্রহরীকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আমাকে হুমকি দিতে জর্ডানের সশস্ত্র বাহিনীর প্রধান আমার বাসায় এসেছিলেন। তিনি যা বলেছেন, তা আমি রেকর্ড করেছি। এই রেকর্ডিং জর্ডানের বাইরে আমার পরিবার ও বন্ধুদের কাছে পাঠাব, যাতে তারা আমাকে রক্ষা করেন। প্রিন্স হামজা বলেন, তারা কী করেন, তা দেখার অপেক্ষায় আছি। আমি তাৎক্ষণিক কোনো পদক্ষেপ বা উদ্যোগ নিচ্ছি না। কিন্তু নিশ্চিতভাবেই তাদের নির্দেশ মানছি না। এদিকে বিদেশিদের সঙ্গে হাত মিলিয়ে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করেছিলেন প্রিন্স হামজা বিন হুসেইন। রবিবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী আয়মান সাফাদি এমন অভিযোগ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন