News71.com
 International
 05 Apr 21, 10:36 PM
 321           
 0
 05 Apr 21, 10:36 PM

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে মিয়ানমারের জান্তা সরকারের নৃশংসতার বিবরণ হান লে'র॥

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে মিয়ানমারের জান্তা সরকারের নৃশংসতার বিবরণ হান লে'র॥

আন্তর্জাতিক ডেস্কঃ সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ইউনিভার্সিটি অব ইয়াঙ্গুনের মনোবিজ্ঞানের শিক্ষার্থী হান লে। গত সপ্তাহে মিস গ্র্যান্ড মিয়ানমার হান লে যখন প্রতিযোগিতার মঞ্চে দাঁড়িয়ে তার দেশের সামরিক বাহিনী কর্তৃক সংঘটিত নৃশংসতার বিরুদ্ধে বক্তব্য রাখলেন তখন তা পুরো বিশ্বকে বিস্মিত করল। থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২০ অনুষ্ঠানের মঞ্চে হান লে বলেন, আজ আমার দেশ মিয়ানমারে...অনেক লোক মারা যাচ্ছে। মিয়ানমারকে সাহায্য করুন, আমাদের এখনই আপনাদের পক্ষ থেকে জরুরি আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।

এছাড়াও আগামী তিন মাস থাইল্যান্ডে থেকে যাবার সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, আমি আমার পরিবার ও নিজের নিরাপত্তা নিয়ে ভীষণ চিন্তিত। কারণ আমি সেনাবাহিনী ও মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে অনেক কথাই বলেছি। মিয়ানমারের সবাই জানে যে, সেখানকার পরিস্থিতি নিয়ে কথা বলার সুযোগ সীমিত। এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের রাজনৈতিক অবস্থান প্রকাশের ব্যাপারে নিষ্ক্রিয় থাকেন, সেদিক থেকে হান লে উজ্জ্বল ব্যতিক্রম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন