News71.com
 International
 05 Apr 21, 10:41 PM
 324           
 0
 05 Apr 21, 10:41 PM

সুদানে দুই গোত্রের মধ্যে সংঘর্ষ॥নিহত ১৮ জন

সুদানে দুই গোত্রের মধ্যে সংঘর্ষ॥নিহত ১৮ জন

আন্তর্জাতিক ডেস্কঃ সুদানের দক্ষিণ দারফুরের আল জেনিনা শহরে দুই গোত্রের মধ্যে সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৪ জন। রবিবার মাসালিট এবং আরব গোত্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষ রবিবারেও চলে এবং সোমবারে তা পুরো শহরজুড়ে ছড়িয়ে পড়ে।দারফুরের ডক্টরস কমিটি এক বিবৃতিতে বলেছে, শহরের কিছু নাগরিক এবং জাতিসংঘের একটি অভ্যন্তরীণ নিরাপত্তা বুলেটিনে দেখা গেছে, সংঘর্ষে ভারি অস্ত্র এবং রকেট-প্রপেল্ড গ্রেনেড ব্যবহার করা হচ্ছে। কিছু ছবি ও ভিডিওতে দেখা গেছে, শহরজুড়ে ধোঁয়া উড়ছে। গত জানুয়ারিতেও এমন এক সংঘর্ষে আল জেনিনাতেই ১২৯ জন মারা গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন