News71.com
 International
 06 Apr 21, 11:16 AM
 297           
 0
 06 Apr 21, 11:16 AM

পরমাণু সমঝোতা নিয়ে সময় নষ্ট করার সময় নেই॥ পেন্টাগন

পরমাণু সমঝোতা নিয়ে সময় নষ্ট করার সময় নেই॥ পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়- পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন, যত দ্রুত সম্ভব পরমাণু সমঝোতা নিয়ে ইরানের সঙ্গে একটি মতৈক্যে পৌঁছাতে হবে এবং এ ব্যাপারে সময় নষ্ট করার মতো সময় নেই। পেন্টাগনের কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন দৈনিক লস এঞ্জেলেস টাইমস এ খবর জানিয়েছে।মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, পরমাণু সমঝোতাকে কার্যকর করতে না পারার অর্থ হবে ইরানের পক্ষ থেকে পরমাণু অস্ত্রের কাছাকাছি পৌঁছে যাওয়া অথবা যুদ্ধ লেগে যাওয়া। কাজেই সেরকম ভয়াবহ পরিস্থিতির হাত থেকে রক্ষা পেতে হলে অনতিবিলম্বে ইরানের সঙ্গে এই মতৈক্যে পৌঁছাতে হবে যে, কীভাবে পরমাণু সমঝোতাকে পূর্ণ মাত্রায় কার্যকর করা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন