News71.com
 International
 06 Apr 21, 06:38 PM
 296           
 0
 06 Apr 21, 06:38 PM

তাইওয়ানে রেল দুর্ঘটনা।। ক্ষমা চাইলেন প্রকল্প ম্যানেজার

তাইওয়ানে রেল দুর্ঘটনা।। ক্ষমা চাইলেন প্রকল্প ম্যানেজার

আন্তর্জাতিক ডেস্কঃ তাইওয়ানে নির্মাণকাজে ব্যবহৃত একটি লরি রেললাইনে ছিটকে পড়ায় দেশটিতে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় জাতির কাছে ক্ষমা চেয়েছেন ওই প্রকল্পের দায়িত্বে থাকা ম্যানেজার। তাইওয়ানের হুয়ালিয়েন অঞ্চলের একটি টানেল দিয়ে যাওয়ার সময় লাইনের ওপর ছিটকে পড়া ওই লরির সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনাটি ঘটে। শুক্রবার ঘটনার পরই তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর জামিনে ছেড়ে দেওয়া হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ট্রেনের চালক জরুরি অবস্থায় ট্রেনটি থামানোর জন্য সময় পেয়েছিলেন মাত্র ৬ দশমিক ৯ সেকেন্ড। কিন্তু মাত্র আড়াইশ' মিটার দূরে থাকা লরিটির সঙ্গে দুর্ঘটনা এড়াতে তা পর্যাপ্ত ছিল না। দুর্ঘটনায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়। আহত হন আরও দুই শতাধিক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন