News71.com
 International
 06 Apr 21, 07:23 PM
 288           
 0
 06 Apr 21, 07:23 PM

ভারতে আবারো আগ্রাসী করোনা॥ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন মোদি

ভারতে আবারো আগ্রাসী করোনা॥ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন মোদি

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করেছে। গতকাল সোমবার একদিনে করোনার সংক্রমণ ১ লাখ ছাড়িয়ে গেছে। আজ মঙ্গলবার প্রকাশিত তথ্যে বলা হয়েছে, একদিনে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৯৬ হাজার ৫৫৭ জনের। পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় ঠিক করতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৮ এপ্রিল এই বৈঠকটি হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এর আগে গত ৪ এপ্রিল উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মোদি। ভারতে করোনার মোট সংক্রমণ প্রায় ১ কোটি ২৬ লাখ সাড়ে ৮৪ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ কোটি ৬৫ লাখ ৫৭৭ জন। সুস্থ্য হয়েছেন এক কোটি ১৭ লাখ ৩২ হাজার ২৭৯ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন