News71.com
 International
 06 Apr 21, 07:23 PM
 308           
 0
 06 Apr 21, 07:23 PM

তুরস্কে উত্তেজনা॥ সরকারের সমালোচনা করায় ১০ অ্যাডমিরাল গ্রেফতার

তুরস্কে উত্তেজনা॥ সরকারের সমালোচনা করায় ১০ অ্যাডমিরাল গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কে সরকারের সমালোচনা করায় নৌবাহিনীর সাবেক ১০ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারাসহ অবসরপ্রাপ্ত ১০৪ কর্মকর্তা বসফরাস প্রণালিতে সরকারের নতুন প্রকল্পের বিরোধিতা করে বিবৃতি দিয়েছিলেন। গত শুক্রবার তুরস্কের ১০৪ জন উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত নৌকর্মকর্তা একটি বিবৃতি দেন। সেখানে তারা বলেন, ‘ক্যানাল ইস্তাম্বুল’ নামের প্রকল্পের ফলে ‘মন্ট্রিক্স কনভেনশন’ হুমকির মুখে পড়বে এবং বসফরাস ও দার্দানেলেস প্রণালিতে তুরস্কের একচ্ছত্র নিয়ন্ত্রণ কমে যেতে পারে। এদিকে, সাবেক নৌ কর্মকর্তাদের বিবৃতিকে বেসামরিক সরকারের প্রতি সরাসরি সামরিক চ্যালেঞ্জ হিসেবে দেখছে এরদোগান সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন