News71.com
 International
 06 Apr 21, 10:17 PM
 309           
 0
 06 Apr 21, 10:17 PM

ধর্ষণ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান॥

ধর্ষণ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান॥

আন্তর্জাতিক ডেস্কঃ ধর্ষণ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি ধর্ষণের জন্য পাশ্চাত্য ও প্রতিবেশী দেশ থেকে আমদানিকৃত অশ্লীলতাকে দায়ী করেছেন। ইমরান খান মনে করেন, অশ্লীলতা কমানো গেলে ধর্ষণের বিষয়টি নিয়ন্ত্রণে আসবে। তবে পাকিস্তানের সংবাদমাধ্যমই এমন বক্তব্যের জন্য ইমরান খানের তীব্র সমালোচনা করেছে।

আজ মঙ্গলবার প্রকাশিত সম্পাদকীয়তে ডন লিখেছে, প্রধানমন্ত্রীর এমন বিতর্কিত মন্তব্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। ইমরান খান পুরুষের আচরণ সংশোধন নয়, নারীর পর্দা করার বিষয়ে গুরুত্ব দিয়েছেন। যৌন সহিংতার সঙ্গে নারীর পোশাকের সম্পর্ক টেনে এমন বক্তব্য দেওয়ায় ডন বলছে, ইমরান খানের চিন্তাভাবনার ধরন অসংবেদনশীল এবং সেকেলে। নারীদের সুরক্ষার দায় ইমরান খান সমাজের ওপর ছেড়ে দিয়েছেন। এতে নারীর সুরক্ষা নিশ্চিতে ইমরান খান, সরকারের দায়িত্বকে এড়িয়ে গেছেন বলেও দাবি করেছে ডন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন