News71.com
 International
 06 Apr 21, 10:18 PM
 342           
 0
 06 Apr 21, 10:18 PM

চীনকে বাক স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানাল ইউরোপীয় ইউনিয়ন॥

চীনকে বাক স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানাল ইউরোপীয় ইউনিয়ন॥

আন্তর্জাতিক ডেস্কঃ ক্রমাগত হুমকির মুখে থাকা বিবিসির এক সাংবাদিক তাইওয়ানে স্থানান্তরিত হওয়ার পর চীনকে বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জন সুডওয়ার্থ নামের ওই সাংবাদিক বিবিসি রেডিওকে বলেন, তিনি পরিবারের সাথে চলে এসেছেন, কারণ ওই দেশে থাকা ক্রমশ কঠিন হয়ে পড়ছে।

ইইউ বলেছে, হুমকির মুখে চীন থেকে বিদেশি সাংবাদিক চলে যাওয়ার সর্বশেষ ঘটনা এটা। গত বছর কমপক্ষে ১৮ জন সাংবাদিককে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে বারবার চীনা কর্তৃপক্ষের কাছে উদ্বেগ প্রকাশ করেছে ইইউ। ইইউয়ের পররাষ্ট্রনীতি প্রধান জোসেপ বোরেল এক বিবৃতিতে বলেন, সীমান্তজুড়ে তথ্য প্রদান এবং ইইউ ও চীনের মধ্যে পারস্পরিক বোঝাপড়া জোরদার করতে পররাষ্ট্র সংবাদদাতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন