News71.com
 International
 07 Apr 21, 11:27 AM
 326           
 0
 07 Apr 21, 11:27 AM

মিয়ানমারে অভ্যুত্থান-বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৫৭০ জনে॥

মিয়ানমারে অভ্যুত্থান-বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৫৭০ জনে॥

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে অভ্যুত্থান-বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। তাদের দমাতে কড়া অবস্থানে রয়েছে সেনা সরকার। এই অবস্থায় মিয়ানমারে সামরিক শাসনবিরোধী বিক্ষোভে সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীর সহিংস অবস্থানে দেশটিতে সোমবার পর্যন্ত অন্তত ৫৭০ জন নিহত হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।এদিকে, বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত দুই হাজার সাত শ’ ২৮ জনকে বন্দী করেছে সামরিক জান্তা। এছাড়া গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আরও ৪৪৩ জনের বিরুদ্ধে। সাধারণ নাগরিকদের ঘরে ঘরে হানা দিচ্ছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী, বাদ যাচ্ছেন না সেলিব্রেটিরাও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন