
আন্তর্জাতিক ডেস্কঃ গত বছর করোনার সংক্রমণ বাড়তে থাকায় মাউন্ট এভারেস্ট আরোহন বন্ধ ছিল। প্রায় এক বছর পর আবার পর্বতারোহীদের মাউন্ট এভারেস্টে চূড়ায় উঠার অনুমতি দিল নেপাল সরকার। এভারেস্ট চূড়ায় আরোহনের ক্ষেত্রে পর্বতারোহীদের একাধিক নিয়ম মানতে হবে। মাস্ক ছাড়া পর্বতারোহন করা যাবে না। এভারেস্ট অভিযানের আগে পর্বাতারোহীকে করোনা টেস্ট করাতে হবে। গায়ে গা লাগিয়ে পর্বতারোহন বন্ধ। পর্বতারোহীরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করতে পারবেন না। এছাড়াও এভারেস্টের বেস ক্যাম্পে মেডিকেল টিম থাকবে। সংক্রমিত পর্বতারোহীদের চিকিৎসার দায়িত্ব থাকবে সেই টিমের উপর। মার্চ থেকে মে মাস পর্যন্ত মাউন্ট এভারেস্টে পর্বতারোহনের মৌসুম চলে। এবার এই মৌসুমে মাত্র ৩০০ জন পর্বতারোহী এভারেস্টে চূড়ায় উঠার অনুমতি পাবেন। তাও কোনওরকম ভিড় করার সুযোগ এবার নেই। পরস্পরের সঙ্গে দূরত্ব বজায় রেখেই চড়তে হবে পর্বতারোহীদের।