
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের শীর্ষ পর্যায়ের পরমাণু আলোচক এবং অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, আমেরিকা যদি সত্যিই পরমাণু সমঝোতায় ফিরতে চায় তাহলে তেহরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা একসাথেই তুলে নিতে হবে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠকের অবকাশে ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন।
তিনি প্রেস টিভিকে নিশ্চিত করেন যে, এই বৈঠকে আমেরিকার কোনও প্রতিনিধি উপস্থিত নেই। বৈঠকে শুধুমাত্র ইরানের পরমাণু সমঝোতা ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় নিয়ে আলোচনা হতে যাতে। এতে অংশ নিচ্ছে ইরান, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। আরাকচি জানান, “ভিয়েনা বৈঠক শেষে পরমাণু সমঝোতায় টিকে থাকা সদস্য দেশগুলো আমেরিকার সঙ্গে কথা বলবে। এটি সম্পূর্ণ তাদের বিষয়। আমরা তাতে জড়িত থাকব না। আমরা শুধুমাত্র পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে কথা বলব।”