News71.com
 International
 08 Apr 21, 07:14 PM
 315           
 0
 08 Apr 21, 07:14 PM

চীনের সাথে যুদ্ধ বেধে গেলে লড়াই চালিয়ে যাবে তাইওয়ান॥

চীনের সাথে যুদ্ধ বেধে গেলে লড়াই চালিয়ে যাবে তাইওয়ান॥

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের সাথে যুদ্ধ বেধে গেলে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তাইওয়ান। তাইওয়ানের ওপর চীন হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল ফিলিপ ডেভিডসনও। তিনি বলেছেন, আমাদের কাছে যে ইঙ্গিত আছে তাতে তাইপের ওপর হামলার ঝুঁকি বাড়ছে। এদিকে, তাইয়ানের আকাশসীমায় আরও যুদ্ধবিমান পাঠিয়েছে চীন। তবে এতে যুদ্ধ বেঁধে গেলে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাইওয়ানিজ পররাষ্ট্রমন্ত্রী। ফিলিপ ডেভিডসনের দাবি, তাইওয়ানকে নিজের অংশ মনে করে চীন। এজন্য তারা ‘এক চীন’ নীতির আওতায় তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে চায়। আন্তর্জাতিক সমাজও এক চীন নীতি সমর্থন করে। সারা বিশ্বের প্রায় সব দেশই তাইওয়ানকে চীনের অংশ হিসেবে মেনে নিয়েছে। এক চীন নীতির আওতায় তাইওয়ানের সঙ্গে কোনো দেশের রাষ্ট্রীয়ভাবে সম্পর্ক প্রতিষ্ঠার প্রচেষ্টা মেনে নেয় না বেইজিং।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন