News71.com
 International
 08 Apr 21, 10:22 PM
 320           
 0
 08 Apr 21, 10:22 PM

পুলিশি অনুমতি ছাড়া রোড শো করে বেকায়দায় বিজেপি প্রার্থী শ্রাবন্তী॥

পুলিশি অনুমতি ছাড়া রোড শো করে বেকায়দায় বিজেপি প্রার্থী শ্রাবন্তী॥

নিউজ ডেস্কঃ ভোটের ৪৮ ঘণ্টা আগে পুলিশি অনুমতি ছাড়াই রোড শো করে বেকায়দায় পড়েছেন বিজেপি প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জি। তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে পর্ণশ্রী থানায়। নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে আজ বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে এই এফআইআর দায়ের করা হয়। অভিযোগ বলা হয়েছে, পুলিশি অনুমতি ছাড়াই শ্রাবন্তী নিজের বাড়ির সামনে থেকে আদর্শ পল্লি পর্যন্ত রোড শো করেছেন।

জানা গেছে, এদিন সকাল থেকেই শ্রাবন্তীর রোড শো ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। শ্রাবন্তীর সমর্থনে পর্ণশ্রী থেকে আদর্শপল্লি পর্যন্ত রোড শো করার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। কিন্তু অনুমতি সংক্রান্ত জটিলতার কারণে তা স্থগিত রাখতে হয় বিজেপিকে। এরপরই বিজেপি কর্মীরা পর্ণশ্রী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিরও হয়। এরপরই থানায় ঢুকে পুলিশের সঙ্গে কথা বলে শ্রাবন্তী জানান, পুলিশ তাকে রোড শো বাতিলের নির্দিষ্ট কোনও কারণ দর্শাতে পারেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন