
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ায় কারাবন্দি বিরোধী দলীয় নেতা অ্যালেক্সাই নাভালনির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। ধীরে ধীরে অনুভূতি হারিয়ে ফেলার পথে তার হাত ও পা। বুধবার এ দাবি করেন তার আইনজীবী। নাভালনির সাথে সাক্ষাতের পর তিনি জানান, হাঁটতে পারলেও তীব্র ব্যাথা অনুভব করছেন নাভালনি। মাঝেমাঝেই অবশ হয়ে যাচ্ছে তার পা। এখনই সঠিক চিকিৎসা না পেলে নাভালনির হাত, পা ও কব্জি স্থায়ীভাবে অনুভূতি হারিয়ে ফেলতে পারে।