News71.com
 International
 09 Apr 21, 11:19 AM
 322           
 0
 09 Apr 21, 11:19 AM

মিশরে মুসলিম ব্রাদারহুডের সাবেক ভারপ্রাপ্ত প্রধানের আমৃত্যু কারাদণ্ড॥

মিশরে মুসলিম ব্রাদারহুডের সাবেক ভারপ্রাপ্ত প্রধানের আমৃত্যু কারাদণ্ড॥

আন্তর্জাতিক ডেস্কঃ মিশরে মুসলিম ব্রাদারহুডের সাবেক ভারপ্রাপ্ত প্রধান মাহমুদ ইজাতকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। বৃহস্পতিবার ( ৮ এপ্রিল) তাকে এই সাজা দেয়া হয়। এর আগে গত বছরের অগাস্টে মিশরের কায়রোর ‘ফিফথ সেটেলমেন্ট’ জেলার একটি এপার্টমেন্ট থেকে ইজাতকে গ্রেপ্তার করে দেশটির নিরাপত্তা বাহিনী। মিশরের আদালত সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, ২০১৩ সালে মুসলিম ব্রাদারহুড সদর দপ্তরের বাইরে সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে অস্ত্র সরবরাহ ও সহিংসতায় প্ররোচনা দেওয়ার দায়ে তাকে আমৃত্যু কারাবাসের সাজা দেয়া হয়েছে। একই মামলায় ব্রাদারহুডের আরও অনেক নেতাকেও একই সাজা দেওয়া হয়েছে। রায়ের পর তাৎক্ষণিকভাবে ইজাতের আইনজীবীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। মুসলিম ব্রাদারহুডের সাবেক নেতা মোহাম্মদ বাদায়ির সহকারিদের মধ্যে ইজাত বেশ প্রভাবশালী ছিলেন। ২০১৩ সালের অাগস্টে বাদায়ি গ্রেফতার হওয়ার পর ইজাত ব্রাদারহুডের ভারপ্রাপ্ত নেতা হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন