News71.com
 International
 09 Apr 21, 07:38 PM
 322           
 0
 09 Apr 21, 07:38 PM

বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে স্বনির্ভরতার পথে ইরান॥ ড. হাসান রুহানি

বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে স্বনির্ভরতার পথে ইরান॥ ড. হাসান রুহানি

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশ বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ক্রমেই স্বনির্ভর হয়ে উঠছে। এটা গোটা জাতির জন্যই গর্বের বিষয়। বৃহস্পতিবার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক পাঁচটি জাতীয় প্রকল্পের উদ্বোধনের সময় এ কথা বলেন ইরানের প্রেসিডেন্ট। রুহানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্প উদ্বোধনের সময় আরও বলেন, ইরান ক্রমেই স্বনির্ভর হয়ে উঠছে। যেসব প্রকল্প উদ্বোধন করা হয়েছে সেগুলো দেশকে আরও বেশি স্বনির্ভর করে তুলবে। অনেক পণ্যই আর আমদানি করতে হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন