News71.com
 International
 09 Apr 21, 07:39 PM
 263           
 0
 09 Apr 21, 07:39 PM

তিব্বতের সংস্কৃতি ও ইতিহাস নিশ্চিহ্ন করার চেষ্টা চালাচ্ছে চীন॥ন্যান্সি পেলোসি

তিব্বতের সংস্কৃতি ও ইতিহাস নিশ্চিহ্ন করার চেষ্টা চালাচ্ছে চীন॥ন্যান্সি পেলোসি

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির দাবি, চীন কয়েক দশক ধরে তিব্বতের ধর্ম, গর্বিত সংস্কৃতি এবং ইতিহাস নিশ্চিহ্ন করার চেষ্টা চালাচ্ছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, তিব্বতীদের অধিকার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়েছেন তাদের সম্মান জানাবে যুক্তরাষ্ট্র।

প্রত্যন্ত হিমালয় অঞ্চলে চীনা দখলদারির বিরুদ্ধে বুধবার তিব্বতী অভ্যুত্থান দিবসের ৬২তম বার্ষিকী উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে পেলোসি বলেন, বাষট্টি বছর আগে সাহসী তিব্বতীরা তাদের জীবনধারা ও সংস্কৃতি রক্ষার জন্য চীনা আক্রমণের বিরুদ্ধে লড়াই করে। আজ আমরা তিব্বতী জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সম্মান জানাচ্ছি যারা তাদের অধিকার ও স্বাধীনতার জন্য নিজেদের উৎসর্গ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন