News71.com
 International
 09 Apr 21, 07:45 PM
 272           
 0
 09 Apr 21, 07:45 PM

চীনা প্রেসিডেন্টকে করোনা বিষয়ে প্রশ্ন করেনি বাইডেন॥

চীনা প্রেসিডেন্টকে করোনা বিষয়ে প্রশ্ন করেনি বাইডেন॥

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি তার চীনা সমকক্ষ শি জিন পিংয়ের সঙ্গে টেলিফোনালাপে করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে কোনও কিছু জিজ্ঞাসা করেননি। তিনি স্থানীয় সময় বৃহস্পতিবার আমেরিকায় কোভিড-১৯-এর টিকা প্রদান এবং করোনার নয়া ধরন ছড়িয়ে পড়ার ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে ফক্স নিউজের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, করোনা ভাইরাসের ব্যাপারে বাইডেন ফোনালাপে শি’কে করেছিলেন কিনা? উত্তরে বাইডেন ‘না’ সূচক জবাব দেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “প্রেসিডেন্ট শি’র সঙ্গে আমার তেমন কোনও কথা হয়নি। আপনাদেরকে ধন্যবাদ।” একথা বলে বাইডেন সম্মেলন কক্ষ ত্যাগ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন