News71.com
 International
 09 Apr 21, 07:48 PM
 311           
 0
 09 Apr 21, 07:48 PM

গাঁজা থেকে ১০০ কোটি ডলার আয়ের পরিকল্পনা করছে পাকিস্তান॥

গাঁজা থেকে ১০০ কোটি ডলার আয়ের পরিকল্পনা করছে পাকিস্তান॥

আন্তর্জাতিক ডেস্কঃ ২০২৪ সালের মধ্যে গাঁজা থেকে ১০০ কোটি ডলার আয়ের ভবিষ্যৎ দেখছে পাকিস্তান সরকার।ওষুধ শিল্পে কাঁচামাল হিসেবে ব্যাপক চাহিদার জন্য চলতি বছর সেপ্টেম্বরে গাঁজা চাষের অনুমতি দেওয়ার পরিকল্পনা করেছে ইমরান খানের প্রশাসন। গাঁজা অনেকের কাছে মাদক হিসেবে পরিচিত হলেও যুগ যুগ ধরে চিকিৎসা শাস্রে ব্যবহার হয়ে আসছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল মার্কেট ইনসাইটের গবেষণা অনুযায়ী, ২০২৫ সাল নাগাদ বিশ্বে গাঁজার বৈধ বাজারের আকার ৫৯ হাজার কোটি ডলার ছাড়াবে। সম্প্রতি গাঁজাকে কঠিন মাদকের তালিকা থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় গাঁজার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই নেওয়া হয় এই সিদ্ধান্ত। ২০১৯ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এই বিষয়ে জাতিসংঘকে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন