News71.com
 International
 09 Apr 21, 10:41 PM
 261           
 0
 09 Apr 21, 10:41 PM

ইন্দোনেশিয়ায় তীব্র ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬৫॥

ইন্দোনেশিয়ায় তীব্র ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬৫॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১৬৫ জনে দাঁড়িয়েছে। এখনো আরও ৪৫ জন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা একথা জানায়। সংবাদ মাধ্যম সিনহুয়ার বরাতে জানা যায়, ‘ঘূর্ণিঝড়ের আঘাতে পশ্চিম নুসা তানগারা প্রদেশের বিমা জেলায় দু’জন এবং পূর্ব নুসা তেনগারা প্রদেশে ১৬৩ জন প্রাণ হারিয়েছে।’

এ প্রাকৃতিক দুর্যোগে ২০ হাজার ৯২৯ জন মানুষ গৃহহীন হয়ে পড়েছে। উদ্ধার কাজে ইন্দোনেশিয়া পুলিশ ও সেনাবাহিনীর সাত হাজার ৫৭২ সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে ঝড়ের আঘাতে ১১৫টি সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক সেতু ভেঙে পড়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট বন্যায় বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন