
আন্তর্জাতিক ডেস্কঃ পশুদের করোনা সংক্রমণ ঠেকাতে একটি ভ্যাকসিন রেজিস্ট্রেশন করল রাশিয়া। এ মাস থেকে ‘কার্নিভাক-কোভ’ নামে এই ভ্যাকসিনের ব্যাপক উৎপাদন শুরু হতে পারে বলে জানিয়েছে ভ্যাকসিন নিয়ন্ত্রক সংস্থা রোজেলখো জনাডজোর। সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, একাধিক পরীক্ষার পর রাশিয়ার কৃষি নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এই ভ্যাসকিন প্রয়োগে কুকুর, বিড়াল, শিয়াল এবং মিনকের শরীরে ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়েছে।