News71.com
 International
 09 Apr 21, 10:41 PM
 331           
 0
 09 Apr 21, 10:41 PM

দেশের অর্থনৈতিক দুরবস্থার কথা স্বীকার করলেন উত্তর কোরিয় নেতা কিম॥

দেশের অর্থনৈতিক দুরবস্থার কথা স্বীকার করলেন উত্তর কোরিয় নেতা কিম॥

আন্তর্জাতিক ডেস্কঃ নিজ দেশের অর্থনৈতিক দুরবস্থার কথা স্বীকার করলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। তিনি বলেছেন, দেশের অর্থনীতি এখন সবচেয়ে খারাপ অবস্থায়। বুধবার রাজধানী পিয়ংইয়ংয়ে ওয়ার্কার্স পার্টির শাখা সচিবদের বৈঠকে নিজের মুখে একথা স্বীকার করে নিয়েছেন কিম। তিনি বলেছেন, দেশ এখন সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। দশ বছর ধরে একচ্ছত্র ভাবে দেশ শাসন করছেন কিম। তবে সম্ভবত এই প্রথমবার দলীয় কর্মীদের সামনে স্বীকার করে নিলেন যে, দেশের অর্থনৈতিক অবস্থা একেবারেই ভালো নয়।

করোনা সংক্রমণ রুখতে বিশ্বের আর পাঁচটা দেশের মতো উত্তর কোরিয়াতেও লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন শাসক কিম জং উন। কিন্তু তার ফলে দেশের আর্থিক বৃদ্ধি তলানিতে গিয়ে ঠেকেছে। সাধারণ মানুষ চরম আর্থিক সংকটের মুখে। কীভাবে এ অবস্থা থেকে উত্তর কোরিয়াকে টেনে তোলা যায়, দলীয় কর্মীদের সঙ্গে তা নিয়ে আলোচনাও করেছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন