News71.com
 International
 09 Apr 21, 10:42 PM
 347           
 0
 09 Apr 21, 10:42 PM

ধর্ষণ বিতর্কে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রীর বিস্ফোরক মন্তব্য॥

ধর্ষণ বিতর্কে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রীর বিস্ফোরক মন্তব্য॥

আন্তর্জাতিক ডেস্কঃ 'ধর্ষণের জন্য নারীর পোশাক দায়ী' পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের এমন মন্তব্যে দেশটাতে তোলপাড় চলছে। নারী ও মানবাধিকার কর্মীরা ইমরানকে তুলোধুনো করছেন। তাদের সঙ্গে সুর মিলিয়ে ইমরান খানকে প্রথম ধুয়ে দিয়েছিলেন তার সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। এবার ইমরান খানকে একহাত নিলেন তার আরেক সাবেক স্ত্রী রেহাম খান। তিনি বলেছেন, ইমরান যত কম কথা বলবেন তত সবার জন্য মঙ্গল। বৃহস্পতিবার টুইটে তিনি একথা লেখেন।

বিবিসির সাবেক সংবাদ পাঠিকা রেহাম খান ইমরান খানের মন্তব্যের বিষয়ে বৃটিশ দৈনিক ডেইলি মেইলের সঙ্গেও কথা বলেছেন। তিনি সাবেক স্বামীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি ইমরানকে ভণ্ড, যোচ্চুর আখ্যা দিয়েছেন। সেই সঙ্গে জনসমক্ষে ক্ষমা চাওয়ারও আহ্বান জানিয়েছেন। তিনি ইমরানকে ‘প্রমাণহীন ক্ষমা চাওয়া ধর্ষক’ বলেও মন্তব্য করেন। রেহাম খান জানান, নারী ইস্যুতে ইমরান সব সময়েই ধরাছোঁয়ার বাইরে। তিনি সুচতুরভাবে নারীসঙ্গ উপভোগ করেছেন। খান তার পারিবারিক পদবি। ইমরানের খানের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার পর তার নামের শেষে খান যোগ হয়নি। রেহামের মূল্যায়ন ইমরান খান আদর্শ পুরুষ নন। স্বামী হিসেবে তিনি ব্যর্থ। ধর্ষণ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মন্তব্যকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন