News71.com
 International
 09 Apr 21, 11:00 PM
 333           
 0
 09 Apr 21, 11:00 PM

কঙ্গোতে বাসে আগুন॥ মারা গেছেন ৪০ যাত্রী

কঙ্গোতে বাসে আগুন॥ মারা গেছেন ৪০ যাত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ কঙ্গোর পশ্চিমাঞ্চলে একটি বাস উল্টে আগুন লেগে অন্তত ৪০ যাত্রী পুড়ে মারা গেছেন। আজ শুক্রবার দেশটির কিউইলু প্রদেশের গভর্নর উইলি ইৎশুনডালা বিষয়টি নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্স গভর্নর উইলির বরাত দিয়ে জানিয়েছে, রাজধানী কিনশাসা থেকে গাড়িতে ছয় ঘণ্টার দূরত্বে কিউওয়ায়া গ্রামের পাশে শুক্রবার এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আগুনে সেখানের সব ভস্মীভূত হয়ে গেছে। এছাড়া মর্মান্তিক ওই বাস দুর্ঘটনায় জীবিত উদ্ধার হওয়া ৩১ জনের মধ্যে ৯ জনের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন