News71.com
 International
 11 Apr 21, 02:50 PM
 271           
 0
 11 Apr 21, 02:50 PM

ভয়ংকর হয়ে উঠছে সেইন্ট ভিনসেন্টের আগ্নেয়গিরি।।

ভয়ংকর হয়ে উঠছে সেইন্ট ভিনসেন্টের আগ্নেয়গিরি।।

আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ব ক্যারিবিয়ান দ্বীপ সেইন্ট ভিনসেন্টের লা সৌফ্রিয়ার আগ্নেয়গিরির বিস্ফোরণে ভয়াবহ অগ্নুৎপাতের ঘটনা ঘটেছে। সেন্ট ভিনসেন্টে ৪২ বছর পর ফের ভয়ংকরভাবে জেগে উঠেছে আগ্নেয়গিরি। আকাশে অনেক দূর পর্যন্ত উঠে গেছে ধোঁয়া।

শুক্রবার (৯ এপ্রিল) রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ আগ্নেয়গিরির বিষয়ে জানানো হয়। লাভার উদগীরন আশপাশের এলাকায় ক্রমাগত ছড়িয়ে পড়ছে। এতে ভূপৃষ্ঠ থেকে প্রায় বিশ হাজার ফুট উঁচু পর্যন্ত ধোঁয়া ছড়িয়েছে। রেড জোন খ্যাত সেইন্ট ভিনসেন্টের আশপাশের এলাকা থেকে ইতোমধ্যেই অন্তত ১৬ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন