News71.com
 International
 11 Apr 21, 02:59 PM
 319           
 0
 11 Apr 21, 02:59 PM

ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।। মৃত ১০ জন

ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।। মৃত ১০ জন

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। প্রদেশটির এটাহ জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই একটি লরি খাদে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। আহত হয়েছেন ৩০ জনেরও বেশি। তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ভারতের স্থানীয় গণমাধ্যম।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, লরিটিতে ৪০ থেকে ৪৫ জন মানুষ ছিল। তাতে বেশ কয়েকজন নারী ও শিশুও ছিলেন। তারা একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে লাখনায় যাচ্ছিলেন। কিন্তু মাঝপথেই লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপরই সেটি গিয়ে পড়ে রাস্তার পাশের ৩৫ ফুট গভীর একটি খাদে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা। শুরু হয় উদ্ধার কাজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন