
আন্তর্জাতিক ডেস্কঃ সোমালিয়ায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।শনিবার (১০ এপ্রিল) দেশটির সাউথ ওয়েস্ট প্রদেশের রাজধানী বাইদোয়ায় এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় এক গভর্নরকে লক্ষ্য করে এ বোমা হামলা চালানো হয়। তবে ওই গভর্নর প্রাণে বেঁচে গেলেও তার দুই দেহরক্ষী মারা গেছেন। গুরুতর অবস্থায় আহত পাঁচ বেসামরিক নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গিগোষ্ঠী আল শাবাব।