News71.com
 International
 11 Apr 21, 11:58 PM
 322           
 0
 11 Apr 21, 11:58 PM

চীনা ড্রোন দিয়ে নজরদারি করছে মিয়ানমারের জান্তা সরকার।।

চীনা ড্রোন দিয়ে নজরদারি করছে মিয়ানমারের জান্তা সরকার।।

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের জেন'স ইন্টারন্যাশনাল ডিফেন্স রিভিউ অনুযায়ী, চীনে তৈরিকৃত চালকহীন আকাশযান (ইউএভি) বা ড্রোন ব্যবহার করছে মিয়ানমারের বিমানবাহিনী। দেশটির আন্দোলনকারীদের গতিবিধি নিরীক্ষণ করতেই এগুলো ব্যবহার করা হচ্ছে। এছাড়া মিয়ানমারকে ডিজিটাল নজরদারির সিস্টেম, যন্ত্রপাতি এবং নতুন মডেলের ফাইটার জেট দিয়েছে রাশিয়া।

গতকাল শনিবার এ খবর দিয়েছে মিয়ানমারের গণমাধ্যম দ্য ইরাবতি। প্রতিবেদনে ব্রিটিশ ওপেন সোর্স প্রতিরক্ষা গোয়েন্দা প্রকাশকের বরাতে বলা হয়েছে, যেসব এয়ার ভেহিকেল দেখা গেছে সেগুলোর মালিক চীন। মিয়ানমারের সশস্ত্র বাহিনী কীভাবে এগুলো ব্যবহার করছে তা গোপন রেখেছে চাইনিজ এরোস্পেস সায়েন্স এন্ড টেকনোলজি কর্পোরেশন (সিএএসসি)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন