
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অভিযোগ করেছেন, বিশ্বব্যাপী দ্রুতগতিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য দায়ী চীন। তিনি এনবিসি নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার মুহূর্তে চীন প্রাথমিক সহযোগিতা না করায় কোভিড-১৯ দ্রুতগতিতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমন সময় এ দাবি করলেন যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও শুরু থেকে বলে আসছে, বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য মার্কিন কর্মকর্তারা চীনকে দায়ী করে যে বক্তব্য দিচ্ছেন তা অসঙ্গত ও যুক্তিহীন। করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে আমেরিকা বিশ্বের দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে।