News71.com
 International
 12 Apr 21, 07:07 PM
 323           
 0
 12 Apr 21, 07:07 PM

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে আবারও পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবক নিহত।।

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে আবারও পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবক নিহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে পুলিশের গুলিতে আবারও এক কৃষ্ণাঙ্গ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যায় অভিযুক্ত শেতাঙ্গ পুলিশ অফিসারের বিচারকাজ চলার মধ্যেই গতকাল রবিবার পুলিশের গুলিতে ওই কৃষ্ণাঙ্গ যুবক নিহত হলো।

পুলিশ জানায়, ট্রাফিক স্টপের কাছে দন্তে রাইট নামে ২০ বছর বয়সী ওই যুবককে গাড়ি চালানো অবস্থায় জোরপূর্বক আটক করে নিয়ে যেতে চেয়েছিলেন দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা। এ সময় পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ঘটনাস্থলেই তাকে গুলি করে হত্যা করা হয়। তার সঙ্গে গাড়িতে থাকা এক নারীও আহত হন বলে জানা গেছে।

এ ঘটনার পরপরই প্রতিবাদের ঝড় ওঠে মিনিয়াপোলিসে। ঘটনার বিচার দাবি করে শহরের ব্রুকলিন স্কয়ারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। এতে পুলিশ বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় কারফিউ জারি করেছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন