
আন্তর্জাতিক ডেস্কঃ এক সপ্তাহে দু-দুটি প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ইন্দোনেশিয়া। গত শনিবার (১১ এপ্রিল) দেশটির পূর্ব জাভা দ্বীপে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির পাশাপাশি ধ্বংস হয়েছে বহু বাড়িঘর। এর আগে সাইক্লোন সেরোজার আঘাতে প্রাণ হারান ১৭৪ জন। দুটি ভয়াবহ দুর্যোগ কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে ইন্দোনেশিয়া সরকার। এদিকে ক্যাটাগরি তিন মাত্রার সাইক্লোন সেরোজার আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চল। ইন্দোনেশিয়ায় একের পর এক প্রাকৃতিক দুর্যোগ। আগ্নেয়গিরি লাভা উদগীরণ, সাইক্লোন, সবশেষ শক্তিশালী ভূমিকম্পের আঘাত। প্রাকৃতিক এ বিপর্যয় সামলে নিতে যেন হাঁপিয়ে উঠছে।