News71.com
 International
 13 Apr 21, 09:30 AM
 324           
 0
 13 Apr 21, 09:30 AM

মালয়েশিয়ায় রমজানের চাঁদ দেখা গেছে।। মঙ্গলবার রোজা

মালয়েশিয়ায় রমজানের চাঁদ দেখা গেছে।। মঙ্গলবার রোজা

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে শুরু হচ্ছে মাসব্যাপী সিয়াম সাধনা। করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে বিশ্বের অন্য দেশের মতো মালয়েশিয়ায়ও তারাবীর নামাজের ক্ষেত্রে সামাজিক দূরত্ব মেনে চলা হবে।ইসলামী বিধান অনুযায়ী, রমজানের চাঁদ দেখা যাওয়ায় সোমবার দিনগত রাতে সেহরি খেয়ে আগামীকাল রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মঙ্গলবার (১৩ এপ্রিল) হবে প্রথম রোজা। মুসলিম উম্মাহর দরজায় কড়া নাড়ছে আল্লাহর নৈকট্য লাভের রহমত-মাগফিরাত ও নাজাতের মাস রমজান। সোমবার রাতে তারাবীহ নামাজ ও ভোর রাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে আগামীকাল মঙ্গলবার মালয়েশিয়ায় শুরু হচ্ছে সিয়াম সাধনার এই মাস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন